গোবিন্দগঞ্জে ব্যবসায়ী নিখোঁজের চারদিনেও মেলেনি খোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৪, ২০১৮

গোবিন্দগঞ্জে ব্যবসায়ী নিখোঁজের চারদিনেও মেলেনি খোঁজ

মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী আজমল হক মঞ্জু (৫০) নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।গত সোমবার সকালে উপজেলার ফাঁসিতলা বাজারে গিয়ে নিখোঁজ হন তিনি। আজমল হক গোবিন্দগঞ্জ পৌর শহরের মেসার্স আবির ট্রের্ডাসের স্বত্তাধিকারী। 


আজমল হকের স্ত্রী আয়েশা বেগম জানান, ওই দিন জমি থেকে বেগুন তুলে নিয়ে ফাসিতলা হাটে বিক্রি করতে যান তিনি। বেগুন বিক্রির পর সর্বশেষ তার সঙ্গে সকাল ১০টার দিকে কথা হয়। তিনি মুঠোফোনে তার স্ত্রীকে বাসায় ফেরার কথা বলছিলেন। এরআগে সে দোকানে চা ও পান খেয়েছেন। তার স্ত্রীকে তিনি বলেছিলেন গলার ভিতরে কেমন যেন অস্থিরতা লাগছে। তারপর থেকে ব্যবসায়ী আজমল হকের মোবাইল ফোন বন্ধ পান তার পরিবার। ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন তার বন্ধ-ুবান্ধব ও আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান মেলেনি। এর একপর্যায়ে সোমবার রাতেই তার স্ত্রী আয়েশা বেগম গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

ওইদিন তার ব্যবহৃত মোটরসাইকেলটি ফাঁসিতলা বাজার থেকে  উদ্ধার করতে পারলেও ঘটনার ৪ দিন পেরিয়ে গেছে নিখোঁজ আজমল হককে খুঁজে পায়নি পুলিশ। জি.ডির তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুজ্জমান শফিক জানান, আজমল হককে খুঁজে বের করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তাদের অভিযান অব্যাহত আছে।এদিকে দিন যতই ঘনিয়ে আসছে ততই তার পরিবারের মধ্যে উদ্বেগ আর উৎকন্ঠা বাড়ছে। 

Post Top Ad

Responsive Ads Here