টাঙ্গাইলে ‘মা’ সমাবেশ ও ‘মা’ সম্মাননা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮

টাঙ্গাইলে ‘মা’ সমাবেশ ও ‘মা’ সম্মাননা প্রদান

হাফিজুর রহমান.ভ্রাম্যমান প্রতিনিধি‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই স্লোগন নিয়ে টাঙ্গাইলে ‘মা’ সমাবেশ এবং সেরা মাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেনÑ টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান। বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আকতারুন নাহার, সহকারী শিক্ষা অফিসার মেরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ আরা হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় বিদ্যালয়ের শেষ্ঠ শিক্ষার্থীদের পুরষ্কারের পাশাপাশি মাদের সম্মাননা প্রদান করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here