গাংনীতে বাল্য বিয়ের বরযাত্রীদের পলায়ন;কনের দাদা ও বিয়ে পড়ানো মাওলানার কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৮

গাংনীতে বাল্য বিয়ের বরযাত্রীদের পলায়ন;কনের দাদা ও বিয়ে পড়ানো মাওলানার কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর জেলার গাংনীতে অপ্রাপ্ত বয়সের কন্যার বিয়ে দেয়ার অপরাধে কনের দাদা ও বিয়ে পড়ানো মাওলানার ৩দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে কারাদন্ডাদেশ দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল। দন্ডিতরা হলেন-গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে ও বাল্য বিয়েতে সহযোগিতাকারী কনের দাদা আবু বক্কর (৭০) এবং একই গ্রামের রমজান আলীর ছেলে বিয়ে পড়ানো হাফেজ মাওলানা নজরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বেতবাড়িয়া গ্রামের সাহেব আলীর কন্যা ও বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুনের সাথে একই এলাকার পীরতলা গ্রামের মাজহারুল ইসলামের ছেলের সাথে গোপনে বিয়ে হয়। শুক্রবার শতাধিক বর-যাত্রী নিয়ে কনের বাড়িতে ওই বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে বর-যাত্রীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের দাদা ও বিয়ে পড়ানো হুজুরকে ৩দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here