হবিগঞ্জ শহরের করিম রেস্ট হাউজ থেকে ৪মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব -৯ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৪, ২০১৮

হবিগঞ্জ শহরের করিম রেস্ট হাউজ থেকে ৪মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব -৯

আজিজুল ইসলাম সজীব:  হবিগঞ্জ সদর শহরতলীর বানিজ্য এলাকার শংকরের মুখ এলাকার করিম রেস্ট হাউজ থেকে ৪ মাদক ব্যবসায়ী কে  আটক করেছে র‌্যাব -৯।  এসময় তাদের দেহ তল্লাশি করে মরন নেশা ইয়াবা ১৪০ পিছ উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রির ২১ হাজার ১৭ টাকাও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হল :- শুভন কুমার রায় (২৮), মোঃ কাসুম আলী (৩০), মোঃ সুমন মিয়া (২৮) ও বাবুল রায় বাবু (৩৮)।বুধবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-০৯ এর ঠিমের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।তিনি জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৯), সিপিসি-২ এর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় ।উদ্ধারকৃত মাদক ইয়াবা এবং ইয়াবা বিক্রির টাকাসহ তাদেরকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here