সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ
আজ বুধবার রাজশাহী থেকে
সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার সকাল থেকে রাজশাহী থেকে ঢাকা রুটে কোন বাস
ছেড়ে যায়নি বলে জানা গেছে। হঠাৎ করে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন
সাধারণ যাত্রীরা। বিশেষ করে আন্তঃজেলা রুটের যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
বাস যাত্রী জেবার আলী রাজবার্তা কে জানায়, হঠাৎ করে বাস বন্ধের করণে অনেক দুর্ভোগ পড়ছে
সাধারণ যাত্রীরা।
বাস চলক রুবেল ইসলাম জানায়,
কোন দুর্ঘটনার পরে তাদের জেল-জরিমানার যে বিধান রাখা হয়েছে। তার প্রতিবাদে মূলত তারা
এই ধর্মঘট পালন করছেন। তিনি বলেন, সকালের দিকে দুই একটা বাস ছেড়ে গেছে।
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন,
কিছু শ্রমিক উসকানি দিয়ে বাস চালকদের মাঠে নামিয়েছে। সড়ককে কেউ বেপরোয়া গতিতে গাড়ি
চালিয়ে দুর্ঘটনা ঘটনালে তার শাস্তি হবে।

