বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮

বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ পিছ ইয়াবাসহ শফিকুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 বুধবার রাতে বেলকুচি পৌর এলাকার চরচালাস্থ এলাকা থেকে ১২ পিছ ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। সে ঐ গ্রামের হযরতআলী ফকিরের ছেলে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চরচালা এলাকার একতা ট্রান্সপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here