মেহেরপুরের গড় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৮

মেহেরপুরের গড় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত

মেহের আমজাদ,মেহেরপুর-মাছের চাহিদা মেটাতে এবং হারানো মাছের ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুর পৌরসভার উদ্যোগে গড় পুকুরে পোনা মাছ সহ ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে।গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভার গড় পুকুরে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।

 এ সময় পৌর কাউন্সিলর জাফর ইকবাল, মৎস্য ব্যবসায়ী মহিদ শেখ,শারাফউদ্দিন, রঞ্জন, মোহাম্মদ রকি সহ মৎস্য চাষী ও ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন। গড় পুকুরে প্রায় ৭০ মন মাছ অবমুক্ত করা হয়েছে।বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করার সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মাছের ঘাটতি মেটাতে প্রতিবছরেই এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি মৎস্য চাষীরাও লাভবান হবে।

Post Top Ad

Responsive Ads Here