বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামমেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় কোদালকাটি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৪, ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামমেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় কোদালকাটি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন

 
রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি :
 শক্রবার কুড়িগ্রামের রাজিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩.০০ টায় রাজিবপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে “রাজিবপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল” এবং “কোদালকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল দল” এ দু’টি দলের হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে খেলার প্রথমার্ধে ২-২ গোলে সমতা বজায় থাকে। দ্বিতীয়ার্ধের খেলায় গোলশূন্য অবস্থায় ৯০ মিনিট অতিক্রম হয়। পরে ৫ মিনিট করে মোট ১০ মিনিট অরিরিক্ত সময়ে “কোদালকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল দল” আরও একটি গোল করে ৩-২ গোলে দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।


উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শফিউল আলম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর ইউপি চেয়ারম্যান জনাব কামরুল আলম বাদল, কোদালকাটি ইউপি চেয়াম্যান জনাব হুমায়ুন কবীর ছক্কু, রাজিবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জসগন।

খেলার ভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন রাজিবপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সোহাগ ও শাহ মোঃ নুরুজ্জামান লিটন (মাষ্টার)। এ খেলার সার্ভিক দায়িত্ব পালন করেন উক্ত টুর্নামেন্ট এর সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক (মাষ্টার)।

খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন কোদালকাটি ইউপি চেয়ারম্যান জনাব হুমায়ন কবীর ছক্কু।খেলা দেখতে আসা সর্বস্তরের দর্শকের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়।


Post Top Ad

Responsive Ads Here