জসিম উদ্দিন, বেনাপোল থেকে-যশোরের শার্শায় নতুন কবর খুঁড়তে গিয়ে দীর্ঘ ২২বছর আগের কাফনের কাপড় পরিহিত কংকাল মিলেছে। মঙ্গলবার বিকালে উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কাশিপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৪৭) মৃত্যু বরণ করেন।
পারিবারিক কবরস্থানে কবর খুঁড়তেই দেখা যায় কাফনের কাপড় পরিহিত কংকাল। এ সময় এলাকাবাসী স্থানীয় আলেম ওলামাদেরকে বিষয়টি অবহিত করেন। তবে মরদেহটি নিহত আছিয়া খাতুনের শাশুড়ি নিস্তার বিবির বলে দাবি করেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পরে জানাজা শেষে উভয়কে দাফন করা হয়েছে।

