হাফিজুর রহমান.ভ্রাম্যমান প্রতিনিধি-টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. রুবেল (৩০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়। বুধবার সকালে উপজেলার পাঁছচারান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রুবেল ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কদমতলী গারট্ট গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের ফারুকের ছেলে সাইফুল (২৫),মজনু মিয়ার ছেলে মিন্টু (৩০), শাজাহান মিয়ার ছেলে আক্কাস (২৩)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার পাঁছচারান এলাকায় একটি নবনির্মিত মিলের বাউন্ডারি দেয়াল নির্মাণ করার সময় ৪ জন শ্রমিক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল নামের এক শ্রমিককে মৃত ঘোষনা করেন।

