‘বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার করছে’--মাহবুবের রহমান শামীম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮

‘বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার করছে’--মাহবুবের রহমান শামীম

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:আওয়ামীলীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে বিচার বিভাগের স্বাধিনতা খর্ব করছে বলে অভিযোগ করছে, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বুধবার সকালে রাঙামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের  সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার কার্যক্রম কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে সমাবেশে  তিনি এসব কথা বলেন।


বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক মাহবুবের রহমান শামীম আরও বলেন, এ সরকারের কাছে দেশ ও দেশের মানুষ এখন জিম্মি হয়ে পরেছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের সাধারণ মানুষ।

তিনি বলেন, সরকার দেশে আধিপত্য বিস্তার করতে বিনা দোষে বিএনপির সভা নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিচ্ছে। এটা জাতি মেনে নিবেনা। সময় এসেছে প্রতিবাদ করার। দ্রæত জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এসময় রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, মহিলা সম্পাদিকা মিনারা আরশাদ  উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here