বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনালে চরভদ্রাসন ইউনিয়ন ৪-১ গোলে বিজয়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনালে চরভদ্রাসন ইউনিয়ন ৪-১ গোলে বিজয়ী

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার- ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ প্রঙ্গনে “বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চরভদ্রাসন ইউনিয়ন, গাজিরটেক ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।


উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ । উপজেলা নির্বাহী অফিসার কামরুন-নাহারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন ,তানজিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আজাদ খান,ইয়াকুব আলী,মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসি । এছাড়া আরো উপস্থিত ছিলেন,বোরহান মেল্যা,মিজান শিকদার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খেলায় চরভদ্রাসন ইউনিয়ন ,গাজিরটেক ইউনিয়নকে শুরুতে একটি গোল করে এগিয়ে যায়,কিছুক্ষন পর গাজিরটেক ইউনিয়ন গোলটি পরিশোধ করে।দ্বিতীয়ার্দ্ধে খেলার চিত্র পাল্টে যায়।চরভদ্রাসন ইউিিনয়ন গাজিরটেক ইউনিয়নকে একে একে তিনটি গোল করে এবং সর্ব শেষ ৪-১ গোলে জয়ী হয়।

Post Top Ad

Responsive Ads Here