নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুর চরভদ্রাসন উপজেলায় গত বুধবার চর-হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শেেলপুর গ্রামে সোহাগ মেল্যা (১১) নামে কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানাযায়,বিকাল ৪টার দিকে সোহাগ ও তার ছোট ভাই রোমান বাড়ির সামনে খালে মাছ ধরতে যায়।এ সময় ঝড় ও বজ্রপাত শুরু হয়।বজ্রপাতে সোহাগের কোমরের কিছু অংশ পুরে যায় এবং সোহাগ পানিতে পড়ে যায়।সোহাগের বাবা খুজতে নদীর পাড়ে গেলে রোমানকে একা দেখতে পেয়ে নদীর মধ্যে থেকে মৃত্যু অবস্থায় তাকে তোলা হয়।
চর-হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমির খান বজ্রপাতে মৃত্যুর খবরটি নিশ্চত করেন।তিন ভাইয়ের মধ্যে সোহাগ সবচেয়ে বড়।তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

