সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ আত্মহত্যার পথ বেছে নিল রিপন
রাজশাহীতে সিলিং ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে রেলওয়ের প্রথম শ্রেণির
ঠিকাদার আত্মহত্যা করেছে বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার সকালে শিরোইল কলোনি পশ্চিমপাড়া
এলাকায় (কানা মোড়)এ ঘটনা ঘটে। ঠিকাদার শামসুল ইসলাম রিপন (৩০) শিরোইল কলোনি পশ্চিম
পাড়ার সেলিম রেজার ছেলে। সচ্ছ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তার।
চন্দ্রিমা থানার এএসআই মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন,শিরোইল
কলোনি পশ্চিম পাড়ার সোনালী ব্যাংকের সাবেক ব্যাংকার সাজাহানের ত্বিতীয় তলার একটি ভাড়া
বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রিপন কে, তার স্ত্রী সুমি আক্তার ও একই বিল্ডিং
এ ভারা থাকা ইউসুফ তাকে উদ্ধার করে। পরে জানাজানি হলে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতে নিয়ে যায়।
হাসপাতে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।পরে লাশ মর্গে রাখা হয়। ময়নাতদন্তের শেষে,লাশ পরিবারের কাছে হস্তান্তর
করা হয়।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।রিপনের শাশুড়ি মর্জিনা
বেগম জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে রিপন নিজের রুমের দরজা বন্ধ করে
ঘুমাতে যায়। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ত্রিশ মিনিটের সময় আমার মেয়ে সুমির চিৎকার শুনে
দৌড়িয়ে তাদের ফ্লাটে গিয়ে দেখি রিপন কে ড্রইংরুমে মেঝেতে নামিয়ে রেখেছে।এই বিষয়ে রিপনের
ছেলে সচ্ছ(১০) জানায় তার মা সুমি তাকে তৈরি করেদেন স্কুলে যাওয়ার জন্য সে সকাল ৭ টায়
স্কুলে যাওয়ার সময় তার বাবা বেডে শুয়ে ছিল। রিপনের ফুপু ডলি বেগম কান্নাজরিত কন্ঠে রিপনের স্ত্রী সুমিকে বলেন, গত রাতে তোমাকে বুঝিয়ে
গেলাম কি করলা আমার ছেলেকে। তুমি খালি গালি দাও খাবার কষ্ট দাও, আমার ভাতিজার সাথে
খারাপ আচারন করো। এখন কার সাথে খারাপ আচারন করবা। স্থানীয়রা বলেন সুমি আক্তার সমবায়
অধিদফতরে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি চাকুরী পাওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকত।
জানি না আজ হঠাৎ রিপন এমন ভুল সিদ্ধান্ত বেছেনিল কেন!

