বেনাপোল সীমান্তে ভারতীয় ফেনসিডিল জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

বেনাপোল সীমান্তে ভারতীয় ফেনসিডিল জব্দ

বেনাপোল থেকে জসিম উদ্দিন- বেনাপোল সীমান্ত থেকে ৩৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার সময় পুটখালী সীমান্তের উত্তরপাড়া এলাকা থেকে এ চালানটি জব্দ করা হয়।


খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের উত্তর পাড়া এলাকায় অভিযান চালালে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্যে ৩৯০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেনসিডিল খুলনা ২১ বিজিবি হেড কোয়াটারে জমা দেয়া হবে বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here