গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি :একুশে আগষ্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের নেতাকর্মীরা।

রবিবার সকাল ১০টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অপরদিকে একই সময় শহরের পরিচর্যা হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও সাধারন সম্পাদক রেজায়ন বিশ্বাস তরুনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হাজী শরীয়তল্লা বাজারের সামনে গেলে পুলিশ তাতে বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ। 

পৃথক মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার পরিকল্পিত ভাবে একুশের আগষ্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়েছে। তারা বলেন, অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানে সাজানো রায় বাতিল করতে হবে। অন্যথায় দূর্বার আন্দোলন মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে ঘোষনা দেন।  #

Post Top Ad

Responsive Ads Here