মেহের আমজাদ,মেহেরপুর-“ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংশ করে অন্ন সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান। এসময় সেখানে জেলার বিভিন্ন বøকের কৃষক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা আলোচনা সভায় অংশ গ্রহন করে।

