মেহেরপুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাবেক এমপি জয়নাল অবেদীনের লিফলেট বিতরণ ও গনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

মেহেরপুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাবেক এমপি জয়নাল অবেদীনের লিফলেট বিতরণ ও গনসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ¦ জয়নাল আবেদীন সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন এবং তার অগ্রগতি তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং গনসংযোগ করেছেন। 

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক এমপি আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে মেহেরপুর ও মুজিবনগরের বিগত ২০০৯ হতে ২০১৪ সালে এবং আগামী ৫ বৎসরে কি কি উন্নয়ন করবেন তার চিত্র সহ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ এবং গনসংযোগ করেন। 
এ সময় সাবেক এমপি আলহাজ¦ জয়নাল আবেদীনের সাথে ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মতিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডাবলু মেম্বর, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন নাবুল, মুজিবনগর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক আহবায়ক শেখ মিসকিন,জেলা যুবলীগের অন্যতম সদস্য ইয়ানুস আলী,বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা,মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু, দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টনি সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here