আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক অপহৃত এক শিশুকে ঢাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় অপহরণকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে রোজা আক্তার সোহানা (২৫) নামে এক হয়। গত সোমবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এসআই ইকবাল বাহার, এসআই আব্দুল করিম, এসআই আবুল কালাম আজাদ নেতৃত্বে একদল পুলিশ ঢাকার পূর্ব-রামপুরা বৌ-বাজার এলাকার নাহিদ আহমেদের বাসায় অভিযান চালিয়ে শিশু রিয়াদুল আহমেদ নীরব (৫) কে উদ্ধার করা হয়।
![]() |
| অপহরনকারী |
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর বিকালে ওই শিশু চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে শিশুটির মা অবশেষে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার কাছে আসলে পুলিশ সুপারের নির্দেশে অপহরণের ১৮ দিন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার পূর্ব-রামপুরা বৌ-বাজার এলাকার নাহিদ আহমেদ যে বাসায় থাকত সেই বাসায় অভিযান চালিয়ে শিশু নীরব উদ্ধার করে এবং অভিযান কালে রোজা আক্তার সোহানাকে আটক করা হয়।


