রাজশাহী ত্রিনয়নী মন্দীরে কুমারী পূজা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

রাজশাহী ত্রিনয়নী মন্দীরে কুমারী পূজা অনুষ্ঠিত

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃপ্রতি বারের ন্যায় এবারো রাজশাহী ত্রীনয়নী মন্দীর এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ বুধবার। এদিনের মূল আকর্ষণীয় কুমারী পূজা। অষ্টমী পূজা সকালে শুরু হলেও কুমারী পূজা বেলা পৌনে ১২টায় শুরু হয় রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার ত্রিনয়নী মন্দিরে।


পূজা শুরুর পূর্বে কুমারীকে স্লান করিয়ে নতুন শাড়ী পরিয়ে, গলায় ও হাতে ফুল দিয়ে, কপালে সিঁদুরের তিলক ও পায়ে আলতা দিয়ে নিপুণ সাজে সাজিয়ে সুসজ্জিত আসনে বসিয়ে ১০ বছর বয়সী ঐন্দ্রিলা সরকার বাবলীকে কুমারী সাজিয়ে পূজা করেন পুরোহিত এবং ভক্তরা।এদিকে, রাজশাহী নগরীর ৯৮টি মন্ডপে পূজা হলেও এই একটিতে কুমারী পূজা হয়। সবার আশা দেবী মর্তে এসেছেন সবার মঙ্গলের জন্য।

Post Top Ad

Responsive Ads Here