হানাদার বাহিনীদের হাতে নিহত ৫৭জন শহীদদের স্মরণে নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

হানাদার বাহিনীদের হাতে নিহত ৫৭জন শহীদদের স্মরণে নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি-১৯৭১ সালের ২৫ অক্টোবর এই দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম গ্রামের পাকহানাদার বাহিনীরা ৫৭জন মুক্তি বাহিনীকে নির্মমভাবে হত্যা করে তাদের বাড়ী-ঘর জ্বালিয়ে দেয়। পরে ঐ ৫৭জনকে উপজেলার বনগ্রাম কবরস্থানে গণকবর দেয়া হয়। তাদের স্মরণে গত বৃহস্পতিবার সকালে বনগ্রাম এলাকাবাসীর উদ্যোগে শহীদ মেমোরিয়াল উচচ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প  ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান কায়েমের সভাপতিত্বে ও গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাসেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক ফজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মো. আব্দুল আলীম দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কোহিনুর, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুময়ুন কবীর, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাকিল, শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলূল হক, অ্যাড. ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা আমির হামজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুন প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু গণকবর জিয়ারত করে আলোচনা সভায় তার বক্তব্যের শুরুতে সকল শহীদদের মাগফিরাত কামনা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায়া ভোট আহবান করেন।

Post Top Ad

Responsive Ads Here