শার্শায় দাঁড়িয়ে থাকা নসিমন উল্টে এক যুবক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

শার্শায় দাঁড়িয়ে থাকা নসিমন উল্টে এক যুবক নিহত

বেনাপোল থেকে জসিম উদ্দিন- যশোর-বেনাপোল হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা নসিমন উল্টে জামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকালে বেনাপোল সড়কের কাগজ পুকুর নামক স্থানে নসিমন থেকে কাঁচ নামানোর সময় এ ধূর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের গোলাম রসুলের ছেলে। 

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে যাত্রী বেশে বেনাপোল যাচ্ছিল জামাল হোসেন। কাগজ পুকুর নামক স্থানে আসলে নসিমন থেকে কাঁচ নামাচ্ছিল আরেক এক যাত্রী। অসাবধানতা বসত নসিমন উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলে মারাত্বক ভাবে আহত হয় সে। তাতক্ষনাক স্থানীয় লোকজন জামালকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, যেহেতু নসিমন দাঁড়িয়ে থাকা অবস্থায় উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে সেহেতু এটাকে সড়ক দূর্ঘনার আওতায় পড়েনা। তাই নিহত জামালের লাশ হাসপাতাল থেকে সরাসরি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।    

Post Top Ad

Responsive Ads Here