টাঙ্গাইলে পুলিশি বাধায় মানববন্ধনে দাঁড়াতে পারেনি মহিলাদল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

টাঙ্গাইলে পুলিশি বাধায় মানববন্ধনে দাঁড়াতে পারেনি মহিলাদল

নিজস্ব প্রতিনিধি-টাঙ্গাইলে পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেনি জেলা জাতীয়তাবাদী মহিলাদল। ২১আগস্ট গ্রেনেট হামলা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার(২০ অক্টোবর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিলাদল নেতৃবৃন্দ এসে শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ে সমবেত হয়।

 পরে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়াতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ায় মহিলাদল নেতারা। পুলিশি বাধার মুখে মানববন্ধন কর্মসূচীতে দাঁড়াতেই পারেনি মহিলাদল নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক প্রমুখ। এছাড়া জেলা মহিলাদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here