যশোরের বেনাপোলে শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৩, ২০১৮

যশোরের বেনাপোলে শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে  মঙ্গলবার বিকালে বিআরটিসি বাসে তল্লাশী চালিয়ে অবধৈ পথে ভারত থেকে বাংলাদেশে আসা ২'শিশুসহ মোট ১৪ জন নারী পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 পাসপোর্ট ভিসা ছাড়া আসলেও এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। ৪৯'বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে কিছু লোক পাসপোর্ট ভিসা ছাড়া এসে বেনাপোল থেকে বিআরটিসি পরিবহন করে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে বিজিবির একটি টহল দল মেইন সড়কে অভিযান চালিয়ে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ২শিশুকে আটক করা হয়। 
আটককৃতদের বাড়ি পিরোজপুর, বাগেরহাট ও বরিশাল জেলায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here