জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ সহযোগীতায় টাঙ্গাইল নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, বিআরটিএ টাঙ্গাইল সার্কেল এর সহকারি পরিচালক আবু নাঈম, ইন্সপেক্টর অহিদুর রহমান ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি। এসময় জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সভাপতি ফিরোজ আহমেদ, হাজী সাজ্জাদ খোশনোবিশ, সাধারণ সম্পাদক জান্ডা চাকলাদার , যুগ্ম সম্পাদক শাহীন আরা মিষ্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক ইমতিয়াজ মঞ্জু, ক্রিড়া সম্পাদক মিন্টু খান, আইন সম্পাদক মোজাম্মেল হক, দূর্ঘটনা সম্পাদক নাজমুজ সালেহীন সহ নিরাপদ সড়ক চাই সংগঠনের সকল নেতৃবৃন্দ। শেষে জনসচেতনাতার জন্য টাঙ্গাইল পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, একটি সড়ক দুর্ঘনটা সারা জীবনের কান্না। আহত বা নিহত ব্যক্তির পরিবারে নেমে আসে শোকের ছায়া। বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই বর্তমান সরকারে নিকট নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি। নিরাপদ সড়ক হলে প্রতিটি মানুষ নিরাপদ ও নির্বিঘে্ন বাড়ি ফিরতে পারবে। তাই সকলকে নিরাপদ সড়কের প্রতিটি কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
কালিহাতীতে নিরাপদ সড়ক দিবস পালিত
“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ স্কাউটস্ কালিহাতী উপজেলা শাখা, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস্ কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার, সাধারন সম্পাদক শুকুর মাহমুদ তালুকদার, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আহবায়ক ইস্কান্দার মীর্জা, যুগ্ম আহবায়ক আবুল মুনছুর, সদস্য সচিব লিয়াকত আলী, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান, মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী, স্কাউটস্ কালিহাতী উপজেলা শাখার প্রাক্তন সাধারন সম্পাদক ফজর উদ্দিন, সদস্য এ.কে.এম আতিকুর।


