হবিগঞ্জ পৌর এলাকা থেকে মাদক ব্যবসায়ী কালাম আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

হবিগঞ্জ পৌর এলাকা থেকে মাদক ব্যবসায়ী কালাম আটক

আজিজুল ইসলাম সজিব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বড় পুকুরপাড় থেকে শহরের মাদক ব্যবসায়ী মোঃ কালাম মিয়া (৩২) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি (দক্ষিণ) মানিকুল ইসলামের নেতৃত্বে রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার দেহ তল­াসী করে ৫২ পিস ইয়াবাহসহ কালাম আটক করা হয়। সে শহরের শায়েস্তানগর (ট্রাফিক পয়েন্ট) এলাকার মৃত টেনু মিয়া পুত্র। এ ঘটনায় এসআই করিম বাদী হয়ে মাদকদ্রব্য সংশোধনী আইন ২০০৪ এর ১৯ (১) ধারায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। 
উলে­খ্য, আটককৃত কালাম ইতিপূর্বে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক হয়ে হাজতবাস করে। কিন্তু আইনের মারপ্যাচে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ডিবি ওসি (দক্ষিণ) মোঃ মানিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোঘণা করেছেন। জেলা থেকে মাদকনির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Post Top Ad

Responsive Ads Here