আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সোমবার দুপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীক আটক করেছে র্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল:- চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের আব্দুস সালামের ছেলে আবুল কাশেম, আব্দুল হাশিমের ছেলে পারভেজ হোসেন রুবেল ও মুসলিম উল্যার ছেলে আশরাফুল আলম জুয়েল।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের সিনিয়রি এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

