ফরিদপুরে এবারের দূর্গা মন্ডপ গুলোতে ছিলো মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখোরিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২১, ২০১৮

ফরিদপুরে এবারের দূর্গা মন্ডপ গুলোতে ছিলো মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখোরিত








সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
ফরিদপুরে এবার জাগজমকপূর্ন ভাবে ৭৬০টি দূর্গা মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। ব্যাতিক্রমধর্মী বিভিন্ন আয়োজন থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এই পূজা দেখতে আসে। তবে সব কিছু ছাপিয়ে গেছে এবারের পূজায় মন্দিরে মন্দিরে ছিলো আগামী একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের ভীর। যা ছিলো চোখে পড়ার মতো। 

ফরিদপুরের ০১(মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসন এর মধ্যে ছিলো উল্লেখযোগ্য, এখানে প্রায় ডজনখানেক প্রার্থী তিনটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বর্তমান এমপি আব্দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আরিফুর রহমান দোলন, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এসএম মোশারফ হোসেন মুশা, আওয়ামীলীগ কেদ্রীয় উপ কমিটিরর সহ সম্পাদক খান মইনুল ইসলাম মোস্তাক, 
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, বিএনপির সাবেক এমপি, বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি ডা. শরীফুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাশী নেতারা পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপশি মন্দিরগুলোতে আর্থিক অনুদান ও তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

এরকম একই চিত্র ছিলো ফরিদপুর ০২(নগরকান্দা-সালথা) আসনে এখানে প্রার্থী সংখ্যা কম থাকলেও মন্দির গুলোতে প্রতিদিন ছিলো এসব মনোনয়ন প্রত্যাশী নেতা-নেত্রীদের ভীর। এই আসনের বর্তমান এমপি জাতীয় সংসদের সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু তার মায়ের পক্ষ থেকে দুটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুড়ে বেড়ান। এর মাঝে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও কয়েকটি মন্দির নিজ থেকে পরিদর্শন করেন। 
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু দুটি উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ ঘড়ে দেখেন। তিনি এসময় ভোটার সাথে কথা বলেন এবং আসছে নির্বাচনে তিনি তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এছাড়া জেলা আওয়ামীলীগের সদস্য আতমা হালিম,  ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল ও ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 
এসব মন্দির গুলোতে প্রতিটি প্রার্থীর পক্ষ থেকে নগদ অর্থ অনুদান হিসেবে দেয়া হয়।  

ফরিদপুর ০৩(ফরিদপুর সদর) সদর আসনে আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রার্থী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এরমধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষ থেকে প্রথমদিকে নেতারা ১৮৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পূজা মন্ডপ গুলোতে মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও শাড়ী তুলেদেন। এরপর অষ্টমী থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি নিজে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি এসময় মন্দির গুলোতে বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে তিনি তার প্রতি পূর্নবার সমর্থন চান। 
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াবা ইউসুফ তার পিতার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি মন্দির গুলোতে নগদ অর্থ ও তার পিতার জন্য ভোট প্রর্থনা করেন। এছাড়া জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাসিনা ইমরান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

ফরিদপুর ০৪(ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বর্তমান স্বতন্ত্র এমপি ও সাবেক এমপি পূজা মন্ডপ পরিদর্শন করেন অনেকটা পাল্লা দিয়ে। এছাড়া বিএনপির পক্ষ থেকেও মন্দির গুলো পরিদর্শন করা হয়। এখানে সাবেক এমপি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ও তার স্ত্রী মহিলা সংরক্ষিত আসনের এমপি স্থপতি নিলুফার জাফর উল্লাহ ১৫০টি মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা মন্দির গুলোতে নগদ অর্থ ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরন করেন। এসব মন্দির গুলোতে বক্তব্য রাখতে গিয়ে তারা নৌকার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। 

অপরদিকে এ আসনের বর্তমান স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী তিনটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি এসময় মন্দির গুলোতে আর্থিক অনুদান প্রদান ছাড়াও তিনি তার জন্য ভোট প্রার্থনা করেন। অন্যদিকে এ আসেনের বিএনপির প্রার্থী ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম তিনটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি এসময় মন্দির গুলোতে আর্থিক অনুদান দেওয়া ছাড়া ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন মন্ডপে উপস্থিত জনগনের কাছে। 

এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা বলেন, এবারের পূজায় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ভীরের সঙ্গত কারন ছিলো। সামনেই একাদশ জাতীয় নির্বাচন যে কারনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা প্রতিটি মন্দিরে গিয়ে ভোটারদের সাথে কথা বলা তাদের পক্ষ থেকে অনুদান প্রদান দিয়ে জনগনের আরো কাছে চলে যাওযাটাই মূল কারন। এতে সকলের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হলো এই পূজাকে ঘিড়ে। 

একই ভাবে ফরিদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদরেছ আলী ইছা বলেন, আমাদের বিএনপির জন্য তেমন কোন সুযোগ নেই দলগত ভাবে পালন করার। যেখানে ক্ষমতাসীনদের জন্য পুরো বছর বরাদ্দ সেখানে রাজপথে আমাদের জন্য কোন দিন বরাদ্দ নেই। তারপরেও একটি অনুষ্ঠানকে সামনে নিয়ে জনগনের যতকাছে যাওয়া সম্ভব তা অন্যভাবে হয়তো সম্ভব হয়না। এ কারনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা সনাতন ধর্মালম্বীদের দূর্গা পূজায় তারা মন্দিরে মন্দিরে গিয়ে কুশল বিনিময়সহ নানা কর্তব্য কর্ম করেছেন। এটাকে আমি বলবো একটা দারুন সুযোগ সামনে নির্বাচনকে সামনে রেখে।    

সব মিলয়ে বলতে হয় আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলার পূজা মন্ডপগুলোতে মনোনয়ন প্রত্যাশী নেতা কর্মিদের ভীর ছিলো চোখের পড়ার মতো। এসব মন্দিরে গুলোতে প্রার্থীরা নগদ অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি তারা নিজেদের জন্য সমর্থন ও ভোট প্রার্থনা করেন। 

Post Top Ad

Responsive Ads Here