টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। বুধবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্ন্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  সোবহান মিয়া (২০) একই এলাকার আব্দুল হালিমের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ২ টি সিম ও  নগদ ৩ হাজার ৪৩৭ টাকা উদ্ধার করা হয়। 
বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ এক প্রেসবিজ্ঞপ্তি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা দাইন্ন্যা এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময়  ৫০ পিস ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানায়Ñ সে দীর্ঘদিন করে টাঙ্গাইল সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী  ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here