বেনাপোল প্রতিনিধি- ঝিকরগাছার পল্লীতে কথিত চাচা কর্তৃক প্রতিবন্ধী ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-১৮, তারিখঃ ২০.১০.২০১৮।
ভিকটিমের খালা শাহারুন বেগম জানান, শনিবার বেলা ১১টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি কথিত চাচা মোহাম্মদ লাল্টু (৩০) ঘরের ভেতর জোর পূর্বক প্রতিবন্ধী ভাইজিকে ধর্ষণ করে। ধর্ষক লাল্টু ঝিকরগাছা উপজেলার ৭ নং নাভারণ ইউনিয়নের ঢাকাপাড়া গ্রামের নূরু গাজীর ছেলে। তিনি আরো বলেন, শনিবার সকালে আমার বড় বোন তাহারুন বেগম তার ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তার মেয়ে কান্নাকাটি করছে।
তার মুখে কামড়ের দাগ দেখে পাশের বাড়ির মেয়ের ভাবিকে এনে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে ঝিকরগাছা থানায় যায়। এ ঘটনায় লাল্টুর পক্ষের লোকজন বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
ভিকটিমের মা জানান, আমরা বাড়িতে না থাকায় চাচা সম্পর্কের লাল্টু আমার মেয়ের উপর শাররীক ও পাশবিক নির্যাতন চালিয়েছে।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, আমি নিরপেক্ষ লোক। নিরপেক্ষ ভাবে আমি বলতে চাই অপরাধ করলে সে মামলা খাবে। পাপ করলে তার প্রায়শ্চিত্ত হবে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে।

