স্টাফ রিপোটার ফরিদপুর :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার স্বপক্ষের শক্তি অন্যদিকে রয়েছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান তিনি। যারা আওয়ামীলীগের সুযোগ সুবিধা গ্রহন করে দলের প্রতীক নৌকার বিরোধীতা করে, আওয়ামীলীগে তাদের কোনো স্থান হবে না।
সোমবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খানের সভাপতিত্বে স্থানীয় চরভদ্রাসন পাইলট হাই স্কুল মাঠে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ.কে আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক জহিরুল ইসলাম বাসু, চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন, সদরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা শফিউদ্দীন খালাসীসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
