জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থান থেকে শনিবার সকালে আবু বক্কার অরফে (বাক্কা) (৪০) এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ডান চোখে ও বাম কানের নিচে গুলির দাগ রয়েছে। সে বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি বেনাপোল পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থানে এক যুবকের লাশ পড়ে রয়েছে।
পরে সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানায় লাশ দেখতে এসে একজন লাশ সনাক্ত করে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

