আজমিরীগঞ্জে পরনের শাড়ীতে ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

আজমিরীগঞ্জে পরনের শাড়ীতে ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-  হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিজের পরনের শাড়ী দিয়ে ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।শনিবার সন্ধ্যায় শিউলি রাণী কুড়ি (২২) নামে ওই গৃহবধূর বসত ঘর মরদেহ উদ্ধার করে পুলিশ।শিউলি আজমিরীগঞ্জ পৌরসভার পুকুরপাড় গ্রামের রাম নাথ কুড়ির ছেলে প্রবির কুড়ির স্ত্রী।


পুলিশ জানায়, ২ বছর আগে প্রবির কুড়ির সাথে বিয়ে হয় শিউলির। বিয়ের পর তাদের এক কন্যা জন্ম নেয়। শনিবার সন্ধায় নিজ ঘরের ফ্যানের সাথে পড়নের শাড়ী দিয়ে তার মরদেহ ঝুঁলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here