মেহের আমজাদ,মেহেরপুর-নাশকতা মামলায় আটক মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র সভাপতি এ্যাডঃ মারুফ আহম্মদ বিজনকে কারাগারে পাঠানো হযেছে।
গতকাল বুধবার বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মারুফ আহম্মদ বিজনের জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় তাকে কারাগারে নেওয়া হয়। এ দিন বুধবার দুপুরের দিকে মারুফ আহম্মদ বিজনকে সদর থানা থেকে আদালতে নেওয়া হয়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক শিরিন নাহার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। মারুফ আহম্মেদ বিজনের পক্ষে এ্যাডঃ আসাদুল আযম খোকন, আবু সালেহ মোঃ নাসিম, এহান উদ্দীন মনা সহ বেশ কয়েকজন আইনজীবি জামিনের পক্ষে কথা বলেন। সরকারের পক্ষে সি এস আই আঃ আওয়াল জামিনের বিরোধিতা করেন। পরে বিকালে মারুফ আহম্মদ বিজনকে কারাগারে নেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার রাত ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র সভাপতি এ্যাডঃ মারুফ আহম্মদ বিজনকে মেহেরপুর শহরে তার নিজস্ব ‘ল’ চেম্বার থেকে নাশকতার মামলায় আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

