প্রথম দিনে আ. লীগের ফরম কিনলেন স্থানীয় সরকার মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১০, ২০১৮

প্রথম দিনে আ. লীগের ফরম কিনলেন স্থানীয় সরকার মন্ত্রী




ফরিদপুর প্রতিনিধি
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে তা সংগ্রহ করেছেন বেশ কয়েকজন ভিআইপি প্রার্থী। এদের মধ্যে দুয়েকজন সশরীরে উপস্থিত হয়ে আর বাকিরা লোক মারফত মনোনয়ন ফরম নিযেছেন। প্রথম দিনেই দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সুবল চন্দ্র সাহা ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা। তারা বিপুল সংখ্যক নেতাকর্মি নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষ থেকে ফরমটি কেনেন। এসময় ফরিদপুর থেকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কোতয়ালী থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৭শ’ এর কিছু বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এ তথ্য জানান। 

এদিন সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। দুটির মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার জন্য একটি ফরম সংগ্রহ করা হয়েছে।

এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য ফরম সংগ্রহ করা হয় রংপুর-৬ আসনের বিপরীতে। কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। কিশোরগঞ্জের ওই আসনটিতে সৈয়দ আশরাফের ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়াতুল ইসলামের পক্ষেও ফরম সংগ্রহ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য কেনা হয় নোয়াখালী-৫ আসনে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য ফরিদপুর-২, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার জন্য গাইবান্ধা-৫ এবং  নাটোর-৪ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস ফরম সংগ্রহ করেন।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফরিদপুর-১,সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারিপুর-৩,  সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম শরিয়তপুর-২, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মাদারিপুর-৩, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিৎ রায় নন্দী চাঁদপুর-৩, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসনের জন্য ফরম কিনেছেন।

Post Top Ad

Responsive Ads Here