মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবী পরিকল্পিত হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১০, ২০১৮

মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

আজিজুল ইসলাম সজিব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের মাধবপুরে লাকী আক্তার (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লাকীর বাবার দাবী শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাকী আক্তার ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী এবং একই গ্রামের ফয়েজ মিয়ার কন্যা। 

খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে গিয়ে রাতে ৮টায় নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্বামীর বাড়ির লোকজন জানান লাকী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
তবে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় পাই নি। তবে এখন কিছু সঠিক ভাবে বলা যাচ্ছে না। নিহতের মৃতদেহ ময়নাতদন্তেও জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কিভাবে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যাবে।
এদিকে নিহত লাকীর বাবা ফয়েজ মিয়া জানান, একই গ্রামের ফজলু মিয়ার ছেলে ফরিদ মিয়ার সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর থেকেই শশুর বাড়ির লোকজন লাকীকে নানাভাবে মানসিক ও শারিরীক নির্যাতন করতো। 
গত শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। নিহত লাকীর বাবা ফয়েজ মিয়ার বলেন স্বামীর বাড়ির তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে এখন তারা আত্মহত্যা বলে নিজেদেরকে বাচাতে চাইছে।

Post Top Ad

Responsive Ads Here