হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃবিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে দোয়ারাবাজার উপজেলা মান্নার গাওঁ ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে আমবাড়ী বাজার সহ বিভিন্ন বাজারে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।মান্নারগাওঁ ইউনিয়ন পরিষদে সামনে পথসভা পরিচালনা করেন জাহিদ মিয়া ও এড,সালেহ আহমদ সভায় সভাপতিত্ব করেন আব্দুল মানিক।সভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার তাদের নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে একজন সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। এছাড়া তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে তাকে দেশের মাটিতে আসতে দেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়। কিন্তু এ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন সহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। একারনে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।এসময় বক্তব্য রাখেন উপজেলা বি,এন,পির আহবায়ক শামছুর হক নমু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খসরু,লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া,সুরমা ইউনিয়ন বি,এন,পির সভাপতি মনির উদ্দিন,দোয়ারাবাজার সদর চেয়ারম্যান হাজী আব্দুল বারী,বোগলা ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম জুয়েল,মান্নারগাওঁ ইউনিয়ন বি,এন,পির সাংগঠনিকসম্পাদক শ্রীকৃষ্ণ কৃষ্ণ মোহন রায়,এখলাছুর রহমান,উপজেলা যুবদল নেতা জামাল উদ্দিন, প্রমূখ।

