আলফাডাঙ্গাতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৪, ২০১৮

আলফাডাঙ্গাতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ

মিয়া রাকিবুল,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাতে আলফাডাঙ্গা,মধুখালী,বোয়ালমারী, কাশিয়ানী,নড়াইল ও লোহাগড়া উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০জন সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ও রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে "সাংবাদিকতার নীতিমালা,অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


০৩ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান  বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,বাংলাদেশ সংবাদ সংস্থা এর সিনিয়র রিপোর্টার খাইরুজ্জামান কামাল,বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ্ আলম,আরজেএফ এর সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কোবাদ হোসেন,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান জিকো প্রমুখ।অনুষ্ঠান শেষে অতিথিগণ অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here