বেনাপোলে স্ক্রীন সানলাইট ক্রীম জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৪, ২০১৮

বেনাপোলে স্ক্রীন সানলাইট ক্রীম জব্দ

জসিম উদ্দিন, বেনাপোল(যশোর)প্রতিনিধি- যশোরের বেনাপোলে ভারত থেকে পাচার হয়ে আসা ১৪০০ পিস স্ক্রীন সানলাইট ক্রিম জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে পারেনি।মঙ্গলবার দুপরের সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে এ পন্য জব্দ করে বিজিবি।

৪৯ ,বিজিবি বেনাপোল আমড়াখালী চেকপোস্টের সুবেদার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে আমড়াখালী রেললাইনের উপর থেকে ১৪০০ পিস স্ক্রীন সানলাইট ক্রীম জব্দ করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।৪৯ বিজিবির সিও লেঃকর্ণেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান জব্দকৃত স্ক্রিন সানলাইট ক্রিম বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here