জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা, দায়িত্ব এবং নৈতিক নীতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের এক্স-স্পেশালিস্ট অধ্যাপক ড. এসএম কবির এবং রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিইটিএল’র পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবীব বক্তব্য রাখেন। কর্মশালার সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন। কর্মশালায় সকল বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

