ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের জেলে মমিন খাঁ (৪৫)কে মানিকগঞ্জের লোকজন পিটিয়ে ও পাড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের লোকজন জলিল মোল্যার ডাাংগী ঢুকে গ্রামে এ ঘটনা ঘটায়।
ফরিদপুরের জেলে মমিন খাঁ (৪৫)কে মানিকগঞ্জের লোকজন পিটিয়ে ও পাড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের লোকজন জলিল মোল্যার ডাাংগী ঢুকে গ্রামে এ ঘটনা ঘটায়।
মমিন খাঁ ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সুলতান খাঁর ছেলে। তিনি (মমিন) বিবাহিত এবং তিন ছেলে ও এক মেয়ের বাবা।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, সকালে মমিন খাঁ মানিকগঞ্জের নটাখোলা গ্রামে একটি বাজারে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যাক্তি তাকে ধরে পিটিয়ে ও পাড়িয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান মমিন।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ফরিদপুরের জলিল মোল্লা ডাঙ্গী ও মানিকগঞ্জের নটাখোলা গ্রামের লোকদের পূর্বে থেকেই বিরোধ চলে আসছিল। জলিল মোল্লা ডাঙ্গী গ্রামের মমিন খাঁকে একা পেয়ে তাকে ধরে পিটিয়ে ও পাড়িয়ে হত্যা করে।
তিনি বলেন, নিহত মমিন খাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলাগ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

