মেহেরআমজাদ,মেহেরপুর- মেহেরপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় দলিত স¤প্রদায়ের ৫০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরন ও নগদ টাকা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ১০ হাজার টাকা করে প্রদান করেন অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহাম্মেদ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

