মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে আর্সেনিক মুক্ত পানির প্লান্টের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৯

মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে আর্সেনিক মুক্ত পানির প্লান্টের উদ্বোধন


মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইস্প্যাক্ট ফাউন্ডেশনের অর্থায়নে পানির আর্সেনিক ও আয়রন মুক্ত করন সুপেয় ওয়াটার প্লাান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্লান্টের উদ্বোধন করেন।
তিনি বলেন, পানির অপর নাম জীবন, কোমলমতি এই বাচ্চাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ইম্প্যাক্ট ফাউন্ডেশনকে আমি ব্যাক্তিগত ভাবে আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক ডাঃ হাসিব মাহমুদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামস আরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কর্মকর্তা রাজিয়া সুলতানা টনি। 

Post Top Ad

Responsive Ads Here