মেহেরপুরে মাসব্যাপী জাতীয় শোক দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৯

মেহেরপুরে মাসব্যাপী জাতীয় শোক দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ



মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোকের মাস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১৫ আগষ্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মাসব্যাপী সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। 
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবসের মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি,জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here