মেহের আমজাদ,মেহেরপুর-
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে তাদের চেতনাকে জাগ্রত করে তুলতে হবে।
শিক্ষার মানোন্নয়নে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস, কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান মালেক, শিক্ষাবিদ সুরাইয়া বানু, প্রভাষক তৌহিদ আলী, প্রভাষক নাজমা পারভীন, প্রভাষক আজাদ আলী, হাশেম আলী, শফিউদ্দীন,রফিকুল ইসলাম সহ কলেজের শিক্ষক/কর্মচারীবৃন্দ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের সহযোদ্ধা, বৃহত্তর কুষ্টিয়া জেলার মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠকদের প্রধান পুরুষ ছহিউদ্দিন বিশ^াস। ছহিউদ্দিন বিশ^াসকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ উল্লেখ করে তিনি আরো বলেন, কলেজটি নামকরণ ‘ছহিউদ্দিন ডিগ্রী কলেজ’, মেহেরপুরে যথার্থই হয়েছে। কলেজটিকে দেশের মধ্যে একটি আদর্শ মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক-কর্মচারী, গর্ভনিং বডি সহ সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি জানান।

