মেহেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু এরশাদের কুলখানি অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৯

মেহেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু এরশাদের কুলখানি অনুষ্ঠিত



মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কুলখানি (চল্লিশা) উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার বিকালে মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ।
মুজিবনগর উপজেলা জাতীয় পাটির আহŸায়ক কামারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মোসলেম আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,প্রচার সম্পাদক মামলত হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য গোলাম ফারুক,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কুতুব উদ্দিন,সদর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম,পৌর জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রাজ্জাক,জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক আব্দুল গফুর,জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক ইকবাল হোসেন,সদস্য সচিব আফছারুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছা সেবক পার্টির সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী। 
এসময় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here