মেহেরপুরে রংতুলি ডিলিমেন্ট একাডেমী স্কুলের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৯

মেহেরপুরে রংতুলি ডিলিমেন্ট একাডেমী স্কুলের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ



মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর রংতুলি ডিলিমেন্ট একাডেমী স্কুলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রংতুলি ডিলিমেন্ট একাডেমী স্কুলের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংতুলি ডিলিমেন্ট একাডেমী স্কুলের পরিচালক রাশেদ খান। পরে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয় এবং ২ শ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ফলদ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here