মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
গতকাল শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। এসময় আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা.এহসানুল কবির আল আজীজ উপস্থিত ছিলেন।আবহাওয়া জনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে গিয়ে। রোগীরা যেন অবহেলিত না হয়ে সঠিক চিকিৎসা পাই সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ করেন পৌর মেয়র।

