চরভদ্রাসনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় হারুন অর রশিদ কে যুবলীগের ফুলেল শুভেচ্ছা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৯

চরভদ্রাসনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় হারুন অর রশিদ কে যুবলীগের ফুলেল শুভেচ্ছা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

 ২০১৮ সালের শেষ দিকে চরভদ্রাসন থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন হারুন অর রশিদ।যোগ দেওয়ার পরেই জাতীয় নির্বাচন,উপজেলা নির্বাচন আরো বিভিন্ন ধমীয় অনুষ্ঠানে  আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নতি ও সফলতা অর্জন করেন হারুন অর রশিদ।তার নেতৃত্বে চরভদ্রাসনে মাদক নির্মূল ও অপরাধের হার একবারেই কমে এসেছে।এলাকায় শন্তি ও নিরাপত্তা বিরাজ করছে।

 তারই ফলশ্রুতিতে ২০১৯ সালের ঢাকা রেঞ্জ এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন হারুন অর রশিদ।আর এই শুসংবাদে তাকে ফুলেল শুভেচ্ছা দেন উপজেলা যুবলীগ।


উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিপু খালাসীর নেতৃত্বে  রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উক্ত ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খোকন মোল্যা।

এ সময় অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন,যোগদান করার পর থেকেই নিরলশ ভাবে চরভদ্রাসনের মানুষকে নিরাপত্তা দিয়েছি।মাদকমুক্ত ও অপরাধ র্নিমূলে দিনরাত কাজ করেছি।তবে সবকিছুই হয়েছে এই এলাকার মানুষের সহযোগিতায়।তারই ফলপ্রসুত আমার এই পুরুষ্কার।

যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি দিপু খালাসী বলেন,আমরা যোগ্য, সৎ এবং ন্যায়পরায়ন একজন ওসি পেয়েছি।যে কিনা সাধারন মানুষের সেবায় নিজেকে সার্বক্ষনিক নিয়োজিত রাখে। এ পুরুষ্কার তারই প্রাপ্য।

যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খোকন মোল্যা বলেন,আমরা সত্যিই ভাগ্যবান এরকম একজন ওসি পেয়েছি।আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুছ শিকদার,সহ-সভাপতি হালিম খান,সাংগঠনিক সম্পাদক মারজুক জুয়েল,দপ্তর সম্পাদক রেজাউল খান,ক্রিয়া সম্পাদক আকমাল হোসেন,প্রচার সম্পাদক মিজান তালুকদার প্রমুখ।

পরিশেষে সকলকে অফিসার ইনচার্জ হারুন অর রশিদ মিষ্টিমুখ করান।

Post Top Ad

Responsive Ads Here