রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের যুগ্নসম্পাদক ও বাতার্টোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মাদ সোহেল মিয়ার বাবা মোজাম্মেল হোসেন মিয়ার ৮ তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১১ সালের ২১ সেপ্টেম্বর ভোর রাতে বালিয়াকান্দি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যবরণ করেছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। মরহুমের আতœার শান্তি কামনায় তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

